বিজ্ঞাপন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটের ‍উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি সিলেট জেলা স্টেডিয়াম থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

তিনি শনিবার (২ মে) সকালে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। তারপর বেলা ১১টার দিকে সিলেট সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় সুরমা নদীর দুই তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণে স্লুইসগেট স্থাপন এবং ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই খালটি ৪৫ বছর আগে তৎকালীন প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজ হাতে খনন করেন।

এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তারেক রহমানের।

পড়ুন: ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় বিস্ফোরণে ১৪ জন নিহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন