বিজ্ঞাপন

আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান

দীর্ঘদিনের বিরতির পর মুক্তি পেয়েছে আমির খানের সিনেমা ‘সিতারে জমিন পর’। বক্স অফিসে মন্দের ভালো করেছে এই ছবি।এর মাঝেই প্রকাশ্যে এল ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর অবসাদের কথা। অবসাদের জেরে নাকি আত্মহত্যার পথ বেছে নিতে বসেছিলেন অভিনেতা। 

বিজ্ঞাপন

সম্প্রতি ভাইরাল হয়েছে তার পুরোনো একটি সাক্ষাৎকার। যেখানে নিজের মুখে এই কথা স্বীকার করেছেন আমির। 

তিনি জানান, খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। কিন্তু তাদের দাম্পত্য সুখের ছিল না। রোজ অশান্তি লেগেই থাকত। তাই একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির-রিনা। কিন্তু এই বিচ্ছেদের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন আমির। কাজে মন বসাতে পারেন না। ধীরে ধীরে অবসাদ গ্রাস করে তাকে।

সাক্ষাৎকারে আমির বলেন, “বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখতাম না, সেই আমি এক দিনে এক বোতল মদ শেষ করে ফেলতাম। একপ্রকার ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

যদিও এরপর নিজের চেষ্টায় এই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আবারও মন দেন কাজে। এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাও-এর সঙ্গে। যদিও সেই বিয়েও টেকেনি আমিরের। 

বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে কোনওদিন লুকোচুরি করেননি আমির। তাই দুটো বিবাহ বিচ্ছেদের পরেও জীবনের নতুন প্রেমকে নিয়ে খুল্লাম খুল্লা ‘মিস্টার পারফেকশনিস্ট’।

পড়ুন: নাটকে ভালোবাসার গল্পের প্রাধান্য

দেখুন: অসুস্থ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শঙ্কা ঈদ নিয়ে | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন