বিজ্ঞাপন

আন্তর্জাতিক ভলিবলে চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান , বাংলাদেশ চতুর্থ

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৩-২ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। এ নিয়ে তৃতীয়বারের মতো কাভা কাপের শিরোপা জিতেছে মধ্য এশিয়ার এই দেশ। এর আগে তারা ২০১৫ ও ২০১৮ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

পুরো টুর্নামেন্টেই দাপট দেখিয়েছে তুর্কমেনিস্তান। রাউন্ড রবিন লিগের পাঁচ ম্যাচের সবগুলো জিতে ফেভারিট হিসেবে ফাইনালে আসে তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল আফগানিস্তান।

উত্তেজনাপূর্ণ ফাইনালের শুরুতেই আফগানিস্তান চমক দেখায়, যারা তিন ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছিল। ২৫-২০ পয়েন্টে প্রথম সেট জিতে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফগানরা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৫-২১ পয়েন্টে জিতে ম্যাচে সমতা আনে। তৃতীয় সেটটি ছিল আফগানিস্তানের দখলে, ২৫-১৮ পয়েন্টে জিতে তারা আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচ যখন আফগানিস্তানের দিকে ঝুঁকছিল, ঠিক তখনই দুর্দান্ত প্রত্যাবর্তনে চতুর্থ সেট নিজেদের করে নেয় তুর্কমেনিস্তান। ২৫-২০ পয়েন্টে সেট জিতে তারা খেলাকে নিয়ে যায় ভাগ্য নির্ধারণী পঞ্চম সেটে।

পঞ্চম সেটে ছিল চরম উত্তেজনা। এক সময় দুই দলের স্কোর ১১-১১-তে সমান হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে নেয় তুর্কমেনিস্তান। ১৫-১২ পয়েন্টে সেট জিতে নিয়ে উল্লাসে মেতে ওঠে পুরো দল।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এবং সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভার প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান, সিনিয়র সহ সভাপতি লতিফ শাহরিয়ার জাহেদী ও সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু।

বিজ্ঞাপন

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভা কাপে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ হয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে। 

পড়ুন : আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হয়েছে আয়ারকে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন