বিজ্ঞাপন

আরও একটি ইরানি তেলবাহী ট্যাংকার জব্দ যুক্তরাষ্ট্রের

অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে আরও একটি ইরানি তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা গত রোববার ইরানের পতাকাবাহী এম/টি স্ট্রিম নামের জাহাজটিকে থামিয়ে দেয়। তাদের দাবি, জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় সেন্টকম।

বিবৃতিতে দুটি ছবি প্রকাশ করে সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের অবরোধ বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ইরানি পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটি প্রায় দুই সপ্তাহ আগে মালাক্কা প্রণালিতে অবস্থান করছিল।

এর আগে ‘ম্যাজেস্টিক এক্স’ এবং ‘তিফানি’ নামে আরও দুটি জাহাজ আটক করা হয়। এ ঘটনার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমুদ্রে জলদস্যুতার অভিযোগ তোলে।

পড়ুন: যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: আদালতের নথিতে উঠে এসেছে নৃশংসতার বিবরণ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন