বিজ্ঞাপন

আরপিওর ৪৬টি অনুচ্ছেদ সংশোধন করছে ইসি

৪৬টি অনুচ্ছেদে পরিবর্তন এনে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৩১ আগস্ট একবছরে দ্বিতীয় বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ জানান, পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের এক হাজার ২৩০ জন।

ইসির সিনিয়র সচিব আরও জানান, নির্বাচনের আগে শেষ ভোটার তালিকা ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: ‘মবকারীরা’ ৩০০ আসনে ভাগ হয়ে যাবে, সুবিধা করতে পারবে না : সিইসি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন