বিজ্ঞাপন

আরেক মামলায় আবার কারাগারে মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র

মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বিশেষ দুই মামলায় জামিন পেলেও রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন মঞ্জুর করেন। আগামী ১৭ মে ধার্য তারিখ পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়।

তবে এর একদিন পরেই সাদিকুল ইসলাম রাব্বির করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার একটি রাজনৈতিক মামলায় সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালতের বিচারক তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের মে মাসে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র রমজান আলী ও মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে ২০০৯ সালে মামলাগুলো বিশেষ মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

মামলার কার্যক্রম চলাকালে রমজান আলী দীর্ঘদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও মেয়াদ শেষে আত্মগোপনে চলে যান। পরে দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরই প্রেক্ষিতে তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আদালত তাকে অস্থায়ী জামিন দেন। এরপর তাকে রাজনৈতিক মামলায় আবারও কারগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পড়ুন : নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন