ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে বাংলাদেশ পুলিশ-এর আশুগঞ্জ থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. কাজী নজরুল ইসলাম (১৮), পিতা: মৃত আব্দুল মান্নান, মাতা: নেহারা খাতুন, গ্রাম: রামগঞ্জ (দৌলতপুর), ডাকঘর: সিকান্দরপুর, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ এবং মো. বশির মিয়া (২৯), পিতা: ফিরোজ আলী, মাতা: দয়া বেগম, গ্রাম: বারাপৈত, ইউনিয়ন: পৈল, থানা: হবিগঞ্জ সদর, জেলা: হবিগঞ্জ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


