আশুলিয়ায় ডিবি পুলিশের হাতে ১০০ পুরিয়া হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার। বুধবার (০৮ এপ্রিল) রাতে আশুলিয়ার চারাবাগ এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করাহয়।
আটককৃতরা হলেন, মৃত বাবুল মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮) ও মৃত রহিম সর্দারের ছেলে সুজন সর্দার। তারা দুজনেই আশুলিয়া থানাধীন,চারাবাগ এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযান পরিচালন কালে আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ (২৮) পিতা-মৃত: বাবুল মিয়া, ও সুজন সর্দার (২৪), পিতা-মৃত: রহিম সর্দার, দ্বয়কে ১০০ (একশত) পুড়িয়া হেরোইন, যার মূল্য অনুমান ৩০,০০০/- টাকাসহ গ্রেফতার করেন।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা: সাবেক এএসআই ও কনস্টেবলের মৃত্যুদণ্ড


