বিজ্ঞাপন

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো: সব আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুলসহ সব আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দিয়ে শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে সকালে এ মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ২ জুলাই আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

প্রসিকিউশন জানায়, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে একটি গাড়িতে তোলা হয় ৫ জনের মরদেহ। আহত একজনকেও তোলা হয় ওই গাড়িতে। পরে পেট্রোল ঢেলে একজন জীবন্তসহ ৬ জনের মরদেহ পোড়ানো হয়।

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।

পড়ুন: আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন