বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ১৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৪ জন। দেশটির রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) রাতে জাকার্তার পার্শ্ববর্তী বেকাসি শহরে একটি যাত্রীবাহী স্বল্পদূরত্বের ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাইফি জানান, ধ্বংসাবশেষে আটকে পড়াদের উদ্ধার করা অত্যন্ত জটিল ও সংবেদনশীল কাজ। কিছু যাত্রী এখনো জীবিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে, তবে তারা ট্রেনের ভেতরে আটকে আছেন।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় একটি যাত্রীবাহী স্বল্পদূরত্বের ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিল। একই লাইনে পেছন থেকে আসা আরেকটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। এতে নারীদের জন্য নির্ধারিত একটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং রেল নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেশটিতে রেল দুর্ঘটনা নতুন নয়। এর আগে ২০২৪ সালে পশ্চিম জাভায় একটি ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন।

পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন