বিজ্ঞাপন

ইরানের ফুটবল প্রধানকে প্রবেশের অনুমতি দেয়নি কানাডা

ফিফা কংগ্রেসে অংশ নিতে কানাডার ভ্যাঙ্কুভারে যাওয়ার কথা থাকলেও ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজকে দেশে প্রবেশ করতে দেয়নি কানাডা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম ও ইউএসএ টুডে এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগে তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয়। তার সঙ্গে ফেডারেশনের আরও দুই কর্মকর্তা—হেদায়াত মমবেইনি ও হামিদ মোমেনিও ছিলেন।

প্রতিবেদন বলছে, ভিসা ও অস্থায়ী রেসিডেন্ট পারমিট থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এর প্রধান কারণ হিসেবে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের সঙ্গে তার পূর্ববর্তী সংশ্লিষ্টতা দেখানো হয়েছে।

জানা যায়, অতীতে তিনি আইআরজিসির একজন কমান্ডার ছিলেন। কানাডা সংস্থাটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, তাই তাদের অবস্থান অনুযায়ী আইআরজিসি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ।

শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাকে ফেরত পাঠানো হয়। যদিও কানাডার অভিবাসন কর্তৃপক্ষ নির্দিষ্ট ঘটনায় মন্তব্য না করলেও জানিয়েছে, আইআরজিসি সম্পর্কিত ব্যক্তিদের প্রবেশের বিষয়ে তাদের অবস্থান কঠোর এবং তারা দেশের নিরাপত্তা নীতি বজায় রাখতে এমন পদক্ষেপ অব্যাহত রাখবে।

পড়ুন- গণভোটের রায় বাস্তবায়নে ঢাকায় মহাসমাবেশের ডাক দিলো ১১ দলীয় জোট

দেখুন- প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন