সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরব আমিরাত বলছে, তাদের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আদনক-সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসি’র।
দেশটির এক বিবৃতিতে বলা হয়, ‘এই হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে নৌ চলাচলের স্বাধীনতার গুরুত্ব নিশ্চিত করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা বা আন্তর্জাতিক সামুদ্রিক পথ বাধাগ্রস্ত করা প্রত্যাখ্যান করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করা এবং হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ বা ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ও ইরানের আইআরজিসির হামলা একটি ডাকাতির ঘটনার মতো। এটি আঞ্চলিক স্থিতিশীলতা, জনগণ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’
ইরানকে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

