ইরানে হামলার নিশানা বানানোর মতো বাস্তবিক অর্থেই আর কিছুই অবশিষ্ট নেই এবং সেখানকার যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।
টেলিফোনে প্রায় পাঁচ মিনিটের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘এখানে-ওখানে সামান্য কিছু লক্ষ্যবস্তু অবশিষ্ট থাকতে পারে… তবে আমি যখনই চাইব, এটি শেষ হবে, তখনই এটি শেষ হয়ে যাবে।’’
যুদ্ধ কি খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নে গত কয়েক দিনে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রাথমিক অভিযানের পরিকল্পনাটি ছিল ছয় সপ্তাহের এক লড়াই।
তিনি বলেন, ‘‘যুদ্ধ খুব ভালোভাবেই এগোচ্ছে। আমরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছি। এমনকি মূল ছয় সপ্তাহের পরিকল্পনায় যতটুকু সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও অনেক বেশি ক্ষয়ক্ষতি আমরা করতে পেরেছি।’’
ট্রাম্প বলেন, ইরান শুধু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকেই হুমকি দিচ্ছিল না, বরং তারা পুরো মধ্যপ্রাচ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় ছিল। তিনি বলেন, গত ৪৭ বছর ধরে তারা যে মৃত্যু ও ধ্বংসলীলা চালিয়েছে, এখন তারই মাশুল দিচ্ছে। এটি ছিল তাদের কর্মের ফল। তারা এত সহজে পার পাবে না।
সূত্র: অ্যাক্সিওস।
পড়ুন : http://যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র.



ইরান কিন্ত যুদ্ধে নিজে জড়ায় নাই। ইসরায়েল এর প্ররোচনায় হউক ; আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর যুদ্ধ উম্মাদনায় হউক। ইতিপূর্বে একাধিক বার ইরান এর ভিতরে এবং লেবানন ও সিরিয়া ভুখন্ডে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্মিলিত ভাবে বিনা উস্কানিতে হামলা চালিয়ে ইরানী উচ্চপদস্ত কর্মকর্তা হত্যা সহিত সরাসরি জড়িত ছিল। সর্ব শেষ ইরানী সর্ব্বোচ্চ ধর্মীয় নেতা ও ইরানী সেনাবাহিনীর উচ্চপদস্ত কর্মকর্তাদের হত্যা করেছে। এখন যুদ্ধ বিরতি কথা আসে কেন ? কেন ইরানকে যুদ্ধ বন্ধ করতে রাশিয়া, চীন, ফ্রান্স এর কাছে, ট্র্যাম টেলিফোন করবে ? হামলা পূর্বে কি? চীন, ফ্রান্স ও রাশিয়া মাধ্যমে মধ্যস্থতা করার জন্য ইরানকে আহব্বান করে ছিল ? আর ইরানই কেন তাঁদের সব অন্যায় আবদার মেনে যুদ্ধ বন্ধ করবে ? গাঁজার যুদ্ধে কি ?কেহ চীন, রাশিয়া আগ বাড়িয়ে ফিলিস্তিন এর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালাতে দেখা গেছে ? এখন ইরানকে কোন যৌক্তিতে যুদ্ধ বিরতি জন্য পরামর্শ দেবে ? বা ইরানই কেন? তাঁদের দাবী মেনে নিবে ? যুদ্ধ চলুক ? যত দিন ইরানের যুদ্ধ করার ইচ্ছা হয়। প্রয়োজন এ আমেরিকা, ইসরায়েল জোট লক্ষ লক্ষ সেনা মোতায়েন করে, স্থলপথে যুদ্ধ শুরু করুক। দেখা যাক কার কত শক্তি সামর্থ্য আছে ?