বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক নিরাপত্তায় পুতিনের প্রস্তাব

ইসরায়েল-ইরানের সংঘাত সপ্তম দিনে প্রবেশ করেছে এবং ইসরায়েল এখন নিয়মিতভাবে ইরানের পরমাণু স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দিয়েছেন।

বিজ্ঞাপন

১৮ জুন সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন জানান, মস্কো-তেহরানের সম্পর্ক অত্যন্ত ভালো এবং রাশিয়া প্রস্তাব দিয়েছে—তারা ইরানের পরমাণু কার্যক্রম রুশ তত্ত্বাবধানে পরিচালনার বিষয়ে সহায়তা করতে পারে। তবে এই সহযোগিতা শুধুমাত্র তেহরানের ইচ্ছার উপর নির্ভরশীল। রাশিয়া মনে করে, ইউরেনিয়াম মজুদের বেসামরিক ও শান্তিপূর্ণ ব্যবহারে তারা নজরদারি করতে প্রস্তুত।

পুতিন আরও বলেন, ইরানের বুশেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি নির্মাণ চলছে, যা রাশিয়ান বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপে আশ্বস্ত করা হয়েছে যে ইসরায়েল ওই অঞ্চলে হামলা চালাবে না।

রাশিয়া ইরানকে অস্ত্র সহায়তা দেবে কি না—এই প্রশ্নে পুতিন জানান, জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হলেও সেখানে সামরিক সহায়তার বিষয়টি নেই। তাছাড়া, তেহরান এখনো রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ করেনি।

তবে রাশিয়ার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা এবং ইসরায়েলের নিরাপত্তাজনিত উদ্বেগ একযোগে সমাধান সম্ভব।

এনএ/

দেখুন: ইরানে-ইসরায়েলের হা/ম/লা, ভয়াবহ যু/দ্ধের পথে মধ্যপ্রাচ্য 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন