বিজ্ঞাপন

ঈদুল আজহায় এবার থাকছে না লম্বা ছুটির সুযোগ

বাংলাদেশে ঈদ উদযাপনকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীরা অধিকাংশ সময় লম্বা ছুটির সুযোগ পান। সুযোগটি তৈরি হয় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারকে ঘিরে। সাধারণত ঈদে ৩ দিনের সরকারি ছুটি মেলে; এর সঙ্গে কখনো কখনো নির্বাহী আদেশে আরও ২ দিন যোগ করে মোট ৫ দিনের ছুটি পাওয়া যায়। এই ৫ দিনের ছুটির আগে অথবা পরে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পড়লে ছুটি হয়ে যায় ৭ দিনের।

আবার ঈদের ৫ দিনের ছুটির আগে-পরে এক দিন কর্মদিবস পড়ার পরে সাপ্তাহিক ছুটি শুক্র-শনি হলে—এমন অবস্থায় ১ দিনের ছুটি নিলে মোট ছুটি হয়ে যায় ৮ দিনের। কিন্তু আসন্ন কোরবানির ঈদে এই সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!

কারণ, এবার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ আগামী ২৮ মে বা ২৯ মে। ২৮ মে বৃহস্পতিবার আর ২৯ মে শুক্রবার। অর্থ্যাৎ ঈদের ছুটির মধ্যেই সাপ্তাহিক ছুটি পড়ে যাচ্ছে।

সুতরাং ঈদে সরকার ঘোষিত ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি পড়ার কোনো সুযোগই নেই। আর সরকারি ছুটির আগে-পরে ১ বা ২ দিন গ্যাপ দিয়েও সাপ্তাহিক ছুটি পড়ছে না। তাই কোনোভাবেই ঈদের জন্য বরাদ্দ সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ করার সুযোগ থাকছে না?

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল আজহার দিন হবে। একই সঙ্গে আসন্ন ঈদে কত দিনের ছুটি মিলবে সেটি সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আজ রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এদিকে, সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাস জিলকদের গণনা শুরু হতে যাচ্ছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিকে, জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৯ মে। চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ২০ এপ্রিল জিলকদ শুরু, ঈদুল আজহা কবে?


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন