বিজ্ঞাপন

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে তা যথাযথ নিয়মে সুষম বণ্টন করা হবে। কোনোরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও তহবিল ও ত্রাণ ভাণ্ডার থেকে দরিদ্র জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। আমি জেলার পুলিশ সুপার ও ওসিদের বলে দিয়েছি, আমাদের দলের কোনো নেতাকর্মীদের মাঝে চাঁদাবাজ, মাদকসহ যে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন হবে। চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কে কোন দলের তা দেখা হবে না। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেওয়া হবে।

নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

এ সময় নরসিংদী সদর উপজেলার দুটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩৩৩ জন উপকারভোগীর মাঝে তিন হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

পড়ুন- নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, ৫০ যাত্রী আহত

দেখুন- সিরাজগঞ্জে ঈদযাত্রা নির্বিঘ্নে রাখতে চলছে প্রস্তুতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন