পাবনার ঈশ্বরদীতে জেসমিন আক্তার রিতু(১৮) নামে আলিম মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে উপজেলার পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতু মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের জাহিদুলের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বান্ধবীর সঙ্গে সিএনজি করে যাওয়ার সময় পাকশী এলাকায় গাড়ির চাকার সঙ্গে ওরনা পেচিয়ে গেলে সে ছিটকে পড়ে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার (ওসি) আশাদুর রহমান আসাদ।
পড়ুন- ক্যান্সার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫


