বিজ্ঞাপন

একনেকে ১৭ প্রকল্পের মধ্যে অনুমোদন পেয়েছে ১৫টি: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

বিজ্ঞাপন

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০২৫–২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, সভায় উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে ১৫টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। তবে কয়েকটি প্রকল্প শর্তসাপেক্ষে বিবেচনা করা হয়েছে এবং কিছু বিষয়ে পর্যবেক্ষণ (কমেন্ট) দেওয়া হয়েছে।

তিনি বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পর্যালোচনা (রিভিউ) করা হচ্ছে। এর মধ্যে কিছু প্রকল্প এমন পর্যায়ে পৌঁছেছে, যেগুলোর প্রয়োজনীয়তা এখন আর তেমন নেই বলেও উল্লেখ করেন তিনি।

জোনায়েদ সাকি আরও বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ব্যয়ের খাতগুলো যৌক্তিক কি না, তা যাচাই-বাছাই করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পগুলো দেশের মানুষের জীবনমান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—তা বিবেচনায় নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পড়ুন: সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন