বিজ্ঞাপন

এনবিআর সংস্কার পর্যালোচনার জন্য ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইস্যুতে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (২৯ জুন) তেজগাঁও বিসিআইতে ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এ বৈঠকে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার।

এর আগে বিকেলে অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়। এনবিআর সংস্কার ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে সরকারের সর্বোচ্চ অর্থনৈতিক নীতিনির্ধারক পর্যায়ে এটিই প্রথম সংলাপ।

এর আগে গণমাধ্যমকে ব্যবসায়ী নেতারা জানান, বর্তমানে কাস্টমস কার্যক্রম বন্ধ থাকায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন