বিজ্ঞাপন

এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথিদের

ইয়েমেনের হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-এজ্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকেন, তবে হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে আল জাজিরা।

বিবৃতিতে হুসেন আল-এজ্জি বলেন, ‘সানা যদি বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমগ্র মানবজাতি ও জিন কেউই তা পুনরায় খুলতে সক্ষম হবে না।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প এবং সংশ্লিষ্টদের উচিত দ্রুত এমন সব নীতি ও কার্যক্রম বন্ধ করা, যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে। একই সঙ্গে আমাদের জনগণ ও দেশের অধিকারকে সম্মান জানাতে হবে।’

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। এই পথ দিয়েই জাহাজগুলো সুয়েজ খালের দিকে যাতায়াত করে।

প্রণালিটির সবচেয়ে সরু অংশ প্রায় ২৯ কিলোমিটার (১৮ মাইল) প্রশস্ত। এ কারণে জাহাজ চলাচল দুটি পৃথক চ্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়—একটি প্রবেশের জন্য এবং অন্যটি প্রস্থানের জন্য।

বিশ্বের জ্বালানি ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এই রুটের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে ইউরোপে তেল পরিবহন এবং এশিয়ার বিভিন্ন দেশে পণ্য সরবরাহে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পড়ুন: ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন