বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা: কেন্দ্রের আশপাশে জমায়েত নিষিদ্ধ, ডিএমপির নির্দেশনা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকা মহানগরীর ১২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের জন্য কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো—

১. পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হতে হবে।

২. ব্যক্তিগত যানবাহনে আগত পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে নিকটবর্তী কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে হবে। একইভাবে পরীক্ষা শেষে ফেরার সময়ও নিকটবর্তী স্থান থেকে যানবাহনে উঠতে হবে।

৩. কোনো যানবাহন পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে পার্কিং করা যাবে না। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৪. অভিভাবকদের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন ঘটানো সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

৫. পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া অন্যদের পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়ক পরিহার করার আহ্বান জানানো হয়েছে।

৬. পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২১ এপ্রিল ২০২৬ থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন এ আদেশ কার্যকর থাকবে।

এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

পড়ুন: এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন