28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওবামা কিছু না করে নোবেল পেয়েছে, আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি : ট্রাম্প

আজ শুক্রবার (১০ অক্টোবর) শান্তি নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরেই এ পুরস্কার পাওয়ার আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প। আর নোবেল পুরস্কার ঘোষণার আগে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন, বিশ্বব্যাপী তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। এ কারণে তার নোবেল পাওয়া উচিত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন, সেখানে এত কিছু করে তার নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।”

ট্রাম্প আরও বলেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।”

২০০৯ সালে বারাক ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র ৮ মাসের মাথায় তাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। যা অনেককে ওাই সময় অবাক করেছিল।

এদিকে ট্রাম্পকে পাকিস্তান, ইসরায়েল, আজারবাইজানসহ অনেক দেশ নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে। তবে শেষ পর্যন্ত তিনি এ পুরস্কার পাচ্ছেন কি না তা জানা যাবে আর এক ঘণ্টা পরই।

বিজ্ঞাপন

পড়ুন : যারা এবার শান্তিতে নোবেল জিততে পারেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন