বিজ্ঞাপন

ওভারটেক করতে গিয়ে বিপর্যয়: ভৈরবে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর ব্রিজে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে জগন্নাথপুর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলাচলের সময় ওভারটেক করতে গিয়ে তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে প্রাণ কোম্পানির মালবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

ভৈরব হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানান, ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে লরির চালক গাড়ির ভেতরে আটকা পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা এসে চালককে উদ্ধার করে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের মতে, বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে অসতর্কভাবে ওভারটেক করার প্রবণতাই এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।

পড়ুন:সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেখুন:৪৮ ঘন্টা সময় দিলো ইরান 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন