বিজ্ঞাপন

কপিল শর্মাকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কা চোপড়ার!

বলিউডে একসময় কোণঠাসা হলেও প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে এক আইকনিক নাম। পশ্চিমী বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করার পর এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন এই দেশি গার্ল। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা ‘বারাণসী’র কাজ শুরুর কথা। এরপরই প্রিয়াঙ্কার কাছে আসতে শুরু করেছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব।

বিজ্ঞাপন

এই কারণে মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন প্রিয়াঙ্কা। বুধবার সাতসকালেই তিনি মুম্বাইয়ে পা রেখেছেন। তবে এবার তার ভারতে ফেরার মূল কারণ, জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া। আর মুম্বাইয়ে নেমেই প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন একরকম ‘হুঁশিয়ারি’!

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনের একটি বিশেষ পর্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোয়ের চতুর্থ সিজনের প্রোমো ইতোমধ্যেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। কারণ এই নতুন সিজনে কপিল শর্মাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে, যা দর্শক-অনুরাগীরা আগে কখনও দেখেননি।

পড়ুন: যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন