বিজ্ঞাপন

করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফকিরগঞ্জ নামক স্থানে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার কাটাবাডী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে করতোয়া নদীর ফকিরগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুরে বন্ধুদের সাথে আপেল করতোয়া নদীতে গোসল করতে নামে। কিন্তু পানিতে ডুব দেওযার পর অনেক সময় পেরিয়ে গেলেও সে আর ভেসে না ওঠায় তার সাথে নদীতে নামা বন্ধুরা তাকে দেখতে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে। এ সময় তারা দিশেহারা হয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করার পরও আপেলের কোন সন্ধান না পেয়ে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন সেখানে এসে নদীতে নেমে আপেলকে খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান না পেয়ে ফায়ার সাভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বিকালের দিকে ঘটনাস্থলের কিছু দুর থেকে তার মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সবুজ পৃথিবী গড়তে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন