বিজ্ঞাপন

কলমাকান্দায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

বিজ্ঞাপন

এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কলমাকান্দা প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণী-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৭টায় উপজেলা স্টেডিয়াম প্রাঙ্গণে বিজয় মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন।

পড়ুন: নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন