কাতার সিভিল অ্যাভিয়েশন অথরিটি (QCAA) একটি নোটিস টু এয়ারম্যান (NOTAM) জারি করে বিদেশি এয়ারলাইন্সসহ সকল ফ্লাইটের কাতারগামী চলাচল ধাপে ধাপে পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। ফ্লাইটগুলো হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পরিচালিত হবে।
সাময়িক স্থগিতাদেশের পটভূমি-
মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথের নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল থেকে কাতারসহ বেশ কয়েকটি দেশে (ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডান) বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ বা সীমিত করা হয়।
এই নিরাপত্তা ঝুঁকির কারণে কাতার এয়ারওয়েজ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট কার্যক্রম স্থগিত রাখা হয়। কাতার সিভিল অ্যাভিয়েশন অথরিটি QCAA সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাতারের আকাশসীমায় সকল এয়ার ট্রাফিক সাময়িকভাবে বন্ধ করে।
পুনরায় চালুর ঘোষণা পরিস্থিতি পর্যালোচনা করে জাতীয় সকল সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে QCAA বিস্তারিত মূল্যায়ন শেষে নিরাপত্তা ও প্রস্তুতির সর্বোচ্চ মান নিশ্চিত করে ২০ এপ্রিল ২০২৬ স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
কাতার সিভিল অ্যাভিয়েশন অথরিটি নিশ্চিত করেছে যে, যাত্রী ও বিমানকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সকল ফ্লাইট পরিচালিত হবে। অথরিটি বলেছে,
“যাত্রী ও বিমানসেবা সংশ্লিষ্ট সকল ব্যক্তির নিরাপত্তা ও সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর-
দীর্ঘ দেড় মাসের স্থগিতাদেশের পর ফ্লাইট পুনরায় চালু হওয়ায় বাংলাদেশ থেকে কাতার প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স খুব শিগগিরই ঢাকা-দোহা রুটে নিয়মিত ফ্লাইট চালু করতে পারে বলে আশা করা হচ্ছে।
দুই এয়ারলাইন্সই কাতার সিভিল অ্যাভিয়েশন অথরিটি QCAA-এর সাথে যোগাযোগ রাখছে। প্রবাসীদের প্রত্যাশা, আগামী কয়েকদিনের মধ্যে এই দুটি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ঘোষণা করা হবে, যা হাজারো বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরা ও যাতায়াত অনেক সহজ করে তুলবে।
বাংলাদেশ আটকে পড়া যাত্রীদের জন্য পরামর্শ
- সর্বশেষ ফ্লাইট আপডেটের জন্য নিজ নিজ এয়ারলাইন্সের ওয়েবসাইট, অ্যাপ অথবা হটলাইনে যোগাযোগ করুন।
- ছয় মাসের বেশি থাকা প্রবাসীরা তাদের নিজ স্পন্সর এর যোগাযোগ করুন
- হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের আগে প্রয়োজনীয় ডকুমেন্ট ও নিরাপত্তা নির্দেশনা যাচাই করে নিন।
পড়ুন- দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: ডা. জাহেদ উর রহমান


