বিজ্ঞাপন

কিশোরগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল আলমের নেতৃত্বে কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের পক্ষে এই কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে কিশোরগঞ্জ শহরের পুরান থানা সংলগ্ন ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড় পর্যন্ত গণসংযোগ চালানো হয়।

এ সময় মোঃ নাজমুল আলম সাধারণ জনগণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই ধানের শীষের পক্ষে এই প্রচারণা।

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে তরুণ ও নারী ভোটারদের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

পড়ুন: দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার

দেখুন: হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন