কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৬ আগস্ট) সকালে সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. তাজুল ইসলাম(২৬) কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিক্সা চালক ছিলেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গতকাল সকালে তাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে যাননি। আজ সকালে রাস্তার পাশে তাঁর মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার কারন জানতে কাজ করে যাচ্ছে পুলিশ। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি বিষয় প্রকৃয়াধীন।
পড়ুন: ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চতুর্থ ধাপে বিনামূল্যে ৪৬ জন পেলেন চোখের চিকিৎসা
দেখুন: বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে সেনাবাহিনী
ইম/


