বিজ্ঞাপন

কিশোরগঞ্জ গাইটাল বাসস্ট্যান্ডে জলাবদ্ধতায় চরম ভোগান্তি: নীরব পৌর কর্তৃপক্ষ

কিশোরগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় দীর্ঘস্থায়ী এই পানিবদ্ধতায় যাত্রী, চালক এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে দেখা যায়, গাইটাল বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কের বড় একটি অংশ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কাদা আর নোংরা পানিতে একাকার হয়ে আছে পুরো স্ট্যান্ড এলাকা। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে ঢাকা ও আন্তঃজেলা রুটের অসংখ্য বাস। যাত্রী ও পথচারীদের নোংরা পানি মাড়িয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। বিশেষ করে বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের মুসল্লিরা যাতায়াতের সময় সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন।

এই বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকরা।
কিশোরগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং (১৮৯৫) এর সাবেক কার্যকারী সভাপতি আবুল কালাম বলেন
বাসস্ট্যান্ডের অবস্থা এখন করুণ। সামান্য বৃষ্টি হলেই এখানে হাঁটুর সমান পানি জমে যায়। অথচ পৌরসভা নিয়মিত টোল ও খাজনা আদায় করছে। টাকা নিলেও এই জনদুর্ভোগ লাঘবে পৌরসভার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দ্রুত এই নরকযন্ত্রণা থেকে মুক্তি চাই।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিও এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ড্রেন পরিষ্কার এবং সড়কটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী ও পরিবহন সংশ্লিষ্টরা কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পড়ুন- দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেখুন- কাল বাংলা নববর্ষ, বর্ণিল উৎসবে মাতবে দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন