বিজ্ঞাপন

কুড়িগ্রামে খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁঞ্জাসহ ১ জনকে আটক করেছে র‍্যাব

কুড়িগ্রামের ফুলবাড়ীতে র‍্যাব-১৩ এর অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৫০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোঃ আতিকুর রহমান নয়ন (৫০) এর নিজ বসতবাড়ির ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন