বিজ্ঞাপন

বিএসটিআই ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (১৪ জুলাই) বিএসটিআই, কুমিল্লা অফিসে আয়োজিত কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার শুরুতে বিএসটিআই কুমিল্লা অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বিএসটিআই-এর কার্যক্রম ও কর্মপরিধি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। এরপর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে রসায়ন ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, মেট্রোলজি ল্যাব এবং পদার্থ পরীক্ষণ ল্যাব পরিদর্শন করেন।
প্রতিটি ল্যাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্ব স্ব ল্যাবের কার্যক্রম ব্যাখ্যা করেন এবং শিক্ষার্থীদের সামনে বিভিন্ন পরীক্ষণের প্রক্রিয়া সরাসরি প্রদর্শন করেন। এতে করে শিক্ষার্থীরা বিএসটিআই-এর পরীক্ষণ প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও সম্যক ধারণা লাভ করেন।
কর্মশালায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএসটিআই-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

পড়ুন: ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হ‍ত‍্যা

দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৪ লেন সড়ক নির্মাণ কাজে ধীরগতি, দুর্ভোগে মানুষ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন