বিজ্ঞাপন

কুমিল্লায় ভোক্তার অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, জমজম টাওয়ারের ‘জমজম ক্যান্টিন’, ‘ক্যাফে কর্ণার’ এবং ‘গোল্ডেন স্পুন চাইনিজ রেস্টুরেন্ট’ পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) এর চেয়ে বেশি দামে বিক্রি করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করছে।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিন প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাসাউদ আলম এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।
ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

পড়ুন: কুড়িগ্রামে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেখুন: দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে নরসিংদীর লটকন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন