বিজ্ঞাপন

কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে হেলিকপ্টার ও ড্রোন

উপকূলীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে হেলিকপ্টারসহ মেরিটাইম সারভাইল্যান্স সিস্টেম ও উদ্ধার কারী ড্রোন কেনার পরিকল্পনা করেছে সরকার। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কোস্টগার্ডের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকারের নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বাহিনী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই উপকূলীয় এলাকার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে কোস্টগার্ড। বর্তমানে এই বাহিনী জনগণের আস্থার একটি জায়গায় পরিণত হয়েছে। সরকার বাহিনীটির সার্বিক উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি মন্তব্য করেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও সুন্দরবন রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, বাহিনীর নিয়মিত টহলের কারণে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গত এক বছরে সুন্দরবনে পরিচালিত অভিযানসহ বিভিন্ন সফল কর্মসূচির কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, ‘দেশের স্বার্থ রক্ষায় কোস্টগার্ড আজ সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আমাদের সদস্যরা নিরলসভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।’

দেশের প্রয়োজনে ও নিরাপত্তার কাজে এখন পর্যন্ত এই বাহিনীর ১৬ জন সদস্য প্রাণ দিয়েছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : দেশে কোনো ধরনের জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন