আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন ২০২৭ বিশ্বকাপের জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।
শনিবার (১৮ অক্টোবর) প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এ ছাড়াও ট্যাপমেড থেকেও দেখা যাবে এই খেলা। ওয়েস্ট ইন্ডিজে সম্প্রচার করবে ফ্লো স্পোর্টস। এ ছাড়া আইসিসি টিভিতেও দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি।
এমন ম্যাচে ক্যাবিরিয়ানদের বিপক্ষে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৭ ম্যাচে মুখোমুখি হয়েছে । যেখানে বাংলাদেশের জয় ২১ ম্যাচে আর ক্যারিবিয়ানরা জিতেছে ২৪টি। ফল আসেনি বাকি ২ ম্যাচে। বাংলাদেশের ঘরের মাঠে দুই দলের ২০ ম্যাচে স্বাগতিকদের জয় ৯ ম্যাচে আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি। গত ডিসেম্বরে সবশেষ মুখোমুখি হয়েছিল দু’দল। ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা সেই সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে এর আগে টানা ১১ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।


