বিজ্ঞাপন

খুলনায় পাওনা ৪০০ টাকার বিরোধে চা দোকানিকে পিটিয়ে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দ্বীন মোহাম্মদ ঢালী (৫০) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দ্বীন মোহাম্মদ ঢালী ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটভোগ এলাকার ভ্রাম্যমাণ মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদের কাছে মাংস বিক্রির বকেয়া ৪০০ টাকা পেতেন। এ টাকা আদায়ে মঙ্গলবার বিকেলে তিনি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্বীন মোহাম্মদের চায়ের দোকানে যান। এ সময় দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে আবুল খায়ের লস্কর ইট দিয়ে দ্বীন মোহাম্মদের মাথায় আঘাত করেন।

এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেএ পাঠানো হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘর্ষের একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত আবুল খায়ের লস্করকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। নিহতের স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

বিজ্ঞাপন

পড়ুন : সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন