বিজ্ঞাপন

খুলনায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

খুলনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় পুলিশ সুপার আগত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।


আলোচনায় সাংবাদিকরা খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা ও জননিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং প্রয়োজনীয় মতামত ও পরামর্শ প্রদান করেন।


পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তিনি জানান, খুলনার কোনো নাগরিক হয়রানির শিকার হবে না এবং সকলের জন্য আইনগত সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত খুলনা গড়ে তুলতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সঠিক তথ্য উপস্থাপন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজজামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা।

পড়ুন- এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

দেখুন- নীলফামারীতে মামলার ভয় দেখিয়ে ডাকাতির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন