বিজ্ঞাপন

গাইবান্ধায় ব্লেন্ডার মেশিনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার ব্যালেন্ডার মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ‎শনিবার (২৫ এপ্রিল) সকালের দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত ব্যক্তি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া পচাবস্তা গ্রামে সুরেন্দ্র বর্মনের ছেলে জ্যোতিষ চন্দ্র বর্মন।

‎স্থানীয়রা জানায়, আজ সকালে নিজ ঘরে ব্যালেন্ডার মেশিনে কাজ করছিলেন জ্যোতিষ চন্দ্র। এ সময় হঠাৎ বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
‎‎
‎নিহতের ফুফাতো ভাই সুমন রায় ভবাস বলেন, উপজেলার  মতরপাড়া বটতলা বাজারে জ্যোতিষ চন্দ্রের একটি চায়ের দোকান ছিল। ওই দোকান পরিচালনা করেই তিনি পরিবারের ভরণ-পোষণ চালাতেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার বাবা-মা দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। ফলে তার মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

বিজ্ঞাপন

‎এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেখুন- কীমের ভয়ে তটস্থ ট্রাম্প? আন্তর্জাতিক সব খবর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন