গাজীপুরে দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা অতিরিক্ত দামে ফল ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর বিক্রি, দোকানের লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অভিযোগে ৬ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে গাজীপুরের জয়দেবপুর কালিমন্দির ও কলাপট্টি এলাকায় নিন্ম মানের খেজুরে সরিষা তেল ব্যবহার করে সেগুলো দামি কার্টুনে প্যাকেজিং করছে এমন সংবাদের ভিত্তিতে
বেশ কয়েকটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চার জন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।
খেজুর ও ফলের ৬জন ব্যবসায়ীকে কৃষিপণ্য বিপণন আইনে ছয়টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা কালে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যারা এমন কাজের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
পড়ুন:ফুল নয়, গাছের চারা দিয়ে সংবর্ধনা গাজীপুর–২ আসনের সাংসদ রনিকে
দেখুন:ইরানে হা-ম-লা-র জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য |
ইমি/


