বিজ্ঞাপন

১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় টাঙ্গাইলে ফিলিং স্টেশনে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভর নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

ফিলিং স্টেশনটিতে প্রায় ১০ হাজার লিটার ডিজেল, ৪ হাজার লিটারের বেশি অকটেন এবং প্রায় ২ হাজার লিটার পেট্রোল থাকা সত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছিলো। এছাড়া অকটেনের ক্যালিব্রেশন চার্ট সংরক্ষিত না থাকায় সংশ্লিষ্ট মালিককে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সজিবুল ইসলাম শুভ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিবুল ইসলাম শুভ
বলেন, জেলার বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন:নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন