গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে ফারিদা (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার এসআই সজীব দেবনাথ এর নেতৃত্বে একটি চৌকস টিম নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুরাবাড়ী নয়াপাড়ায় ফারিদার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো প্রায় ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোল্লা খালিদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:ময়মনসিংহে হামে আক্রান্তে ১শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২মোট মৃত্যু ২৪
দেখুন:হাইডেলবার্গ: বাস্তবের চেয়েও সুন্দর?
ইমি/


