32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গীতিকবিতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন জনি হক

গীতিকবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ‘লাবণ্য অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন সাংবাদিক জনি হক।

২৩ মে ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যেমে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, নির্মাতা, প্রযোজক, সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও পরিবেশবিষয়ক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। যাতে সেরাদের মাঝে স্বীকৃতি ক্রেস্ট প্রদানের পাশাপাশি চলে জমজমাট নাচ ও সংগীত পরিবেশনা।

পুরস্কার প্রদানকারী সংগঠন লাবণ্য মিডিয়া হাউজের প্রধান হেদায়েতুল্লাহ তুর্কী বলেন, ‘মাহমুদ মানজুর স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে তার সাংবাদিকতা ক্যারিয়ার পরিচালনার পাশাপাশি দারুণ অবদান রেখে চলেছেন বাংলা সংগীতে। তারই ছোট্ট স্বীকৃতি হিসেবে এবার আমরা তাকে সম্মানিত করেছি।’

এদিকে জনি হক বলেন, ‘এমন প্রাপ্তিতে কাজের উৎসাহ বাড়ে। আরও ভালো গান করার আগ্রহ পাই। ধনব্যাদ জানাই যারা এই আয়োজন করেছেন। শুভেচ্ছা জানাই, আরও যারা এই সম্মাননা পেয়েছেন।’

বলা দরকার, জনি হক কর্মরত আছেন দেশের অন্যতম অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন-এর ডিজিটাল প্রধান হিসেবে।

বিজ্ঞাপন

পড়ুন : শিল্পী আব্দুল আলীমের রাষ্ট্রীয় সম্মাননা চুরি, পুলিশ যা বলছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন