সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পড়ুন- বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম


