বিজ্ঞাপন

গ্রামীণফোন ও প্রাইম ব্যাংক ফিনটেকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশজুড়ে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও নির্বিঘ্ন আর্থিক সেবার প্রসারে একসাথে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং লাইসেন্সপ্রাপ্ত মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড। এই সহযোগিতার আওতায় গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম ও দেশব্যাপী নিরবিছিন্ন সংযোগ ব্যবস্থার সাথে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের আর্থিক সেবার প্ল্যাটফর্ম যোগ হওয়ায় মোবাইল আর্থিক সেবায় বৈষম্য হ্রাস এবং সেবা গ্রহণের মাত্রা ত্বরান্বিত হবে।

এ উপলক্ষে সম্প্রতি জিপিহাউজে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ আমিনুর রহমান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছেন।

এই চুক্তির আওতায় সহজ উপায়ে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্বিঘ্নে তাদের মোবাইল রিচার্জ করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকরা। এছাড়া স্মার্টফোন বা ইন্টারনেট সংযোগবিহীন গ্রাহকরা সহজে প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের ইউএসএসডি ব্যবহার করে নির্দিষ্ট টেলিকম ও আর্থিক সেবা উপভোগ করতে পারবেন; যা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মোবাইল আর্থিক সেবা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের প্রতিটি প্রোডাক্ট ও পার্টনারশিপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহক। দেশজুড়ে বাড়ছে ডিজিটাল সেবার ব্যবহার। তাই আমাদের লক্ষ্য হলো লাখ লাখ গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ সেবাগুলো আরও সহজলভ্য, নির্বিঘ্ন ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের সাথে এই সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও বিস্তৃত করছি। এর লক্ষ্য হলো দৈনন্দিন সংযোগের পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সেবাগুলো নিশ্চিত করা; যাতে গ্রাহকরা তাদের ডিভাইস বা ইন্টারনেট সংযোগ যেমনই হোক- আরও নিরাপদে ও সুবিধাজনকভাবে লেনদেন, সংযোগ, এবং বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন। এই পার্টনারশিপ একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে এবং বাংলাদেশের ক্রমবর্ধমান মোবাইল অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে।“

প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের সিইও শেখ আমিনুর রহমান বলেন, “আমাদের মোবাইল আর্থিক সেবা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। আমাদের সম্মিলিত সক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা সেবার পরিধি আরও বিস্তৃত করতে এবং বিশাল এক গ্রাহকগোষ্ঠীর কাছে সুবিধাজনক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সমাধান পৌঁছে দিতে আশাবাদী। কানেক্টিভিটি এবং ফিনটেক উদ্ভাবনের পারস্পরিক শক্তিকে কাজে লাগিয়ে আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের যৌথ লক্ষ্যের প্রতিফলন এই পার্টনারশিপ।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, হেড অফ ডিজিটাল বিজনেস জাহিদুজ জামান, হেড অফ প্রাইম অ্যাকাউন্টস অরবিদ চৌধুরী, হেড অফ ডিজিটাল রিটেইল ইনজামুল হক চৌধুরী এবং হেড অফ প্রাইম অ্যাকাউন্টস ৩ মো. হাসানুল ইসলাম। প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড থেকে চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ মাহবুব সোবহান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহমুদ হাসান এবং হেড অফ টেকনোলজি অপারেশন অ্যান্ড সার্ভিসেস মাহিদুল হাসান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্বের শতাধিক দেশে ওয়ালটন পণ্য রপ্তানির লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন