বিজ্ঞাপন

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে প্রাইভেটকার চূর্ণবিচূর্ণ, পথচারী নিহত

চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে প্রাইভেটকার সড়কে পড়ে শফিক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে সড়কে পড়ে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

এ সময় পথচারী শফিক গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে। এ সময় দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পরিদর্শক।

বিজ্ঞাপন

পড়ুন : চট্টগ্রাম বন্দর এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন