১৯/০২/২০২৬, ৩:০৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৩:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে জুলাই শহীদদের স্মরণে এতিমদের খাওয়ালেন বিএনপি নেতা এড. ছিদ্দিক উল্লাহ

জুলাই আন্দোলনে শহীদদের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার সৌজন্যে কোরআন খতম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) বাদ জোহর চরফ্যাশন এতিমখানায় অনুষ্ঠিত কোরআন খতম শেষে এতিমদের সাথে দুপুরের খাবার গ্রহণ করেন এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। পরে ২৪’র জুলাই আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে চরফ্যাশনের শহীদ পরিবারের সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

এ সময় সাংবাদিকদেরকে এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জুলাই আন্দোলনের নিহত ও আহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছি। কর্মসূচির অংশ হিসেবে আজ এতিমখানায় এসে জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের স্মরণে কোরআন খতম দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে শহীদদের ত্যাগের কারণে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।
আশা করছি, শীঘ্রই আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার পাবো। আমি চরফ্যাসনের সন্তান হিসেবে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ হওয়া চরফ্যাসনের সন্তানদের জন্য গর্ববোধ করি।

শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে জানালে, আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চরফ্যাশনে শোভাযাত্রা ও আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন