১০/০২/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার পিস্তল ও গুলি

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনস্থ মাসুদপুর বিওপির একটি চৌকষ দল মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলায় মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া সাম্প্রতিক সময়ে বিজিবির অভিযানে ৩৪টি বিদেশী পিস্তল, ২টি রাইফেল, ৩৮টি ম্যাগাজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ২টি মর্টার সেল, ১টি ককটেল, ৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার এবং ৫৪টি অন্যান্য অস্ত্র জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

পড়ুন- রূপগঞ্জের এমপি প্রার্থী দুলালের শ্যালক ওয়াসেল নিখোঁজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন