চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৩ গ্রাম হিরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানা এলাকার রহনপুর বিওপির টহল দল বোয়ালিয়া কাউন্সিল বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। টহল দলের নেতৃত্ব দেন সুবেদার মোঃ আব্দুস সালাম মন্ডল।
আটককৃত ব্যক্তি হলেন মোঃ নাঈম ইসলাম (২৭)। তিনি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ২৩ গ্রাম হিরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোমস্তাপুর থানা-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : আজ মধ্যরাত থেকে দুইমাস নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ


