পহেলা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই, তবুও আমাদের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (ডিএমপি) মো. সরওয়ার।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
তিনি বলেন, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। গুজব রোধে সামাজিক মাধ্যমে মনিটরিং থাকবে।
আরও বলেন, অনুষ্ঠানস্থলে ধার্য পদার্থ বহন করা যাবে না। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ। রমনা পার্ক ভোর পাঁচটায় খোলা হবে। সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠানে শেষ করতে হবে। শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে।
ডিএমপি কমিশনার বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা কাজ করবে সমন্বিতভাবে।
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজি ফোটানোতেও রয়েছে কড়াকড়ি। রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর বন্ধ থাকবে প্রবেশ। সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।
ডিএমপি জানায়, শোভাযাত্রার পুরো রুট থাকবে নিরাপত্তার চাদরে আবৃত। কোনও হুমকির তথ্য নেই বলে জানান ডিএমপি কমিশনার।
পড়ুন : দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন


