বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারি বাস চালক ও সহকারিরা কর্মবিরতি পালন শুরু করেছেন। ফলে আজ সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে সরাসরি যাত্রবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে হটাৎ করে এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন বিপাকে।
বাস চালকরা জানান, ২৪ থেকে ৩২ ঘন্টা কাজ করে একজন চলক বেতন পায় ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার পায় ৫৭৫ টাকা আর হেলপার পায় ৫৫০ টাকা। বর্তমানে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে এই বেতনে তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিক পক্ষকে জানিয়েও কোন কাজ হয়নি। দাবি পূরন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা আরো জানান, রাজশাহী ও নাটোর জেলার চালকরাও একই দাবিতে কর্মবিরতি পালন করছেন।
এদিকে সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলস, হানিফ পরিপহন, ম্যামলী পরিবহন, গ্রামীন ট্রাভেলস এর বাস চালকরা এই কর্মসুচি পালন করছে। শুধুমাত্র একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
পড়ুন: ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
দেখুন: প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান তিন রাজনৈতিক দলের পৃথক বৈঠক |
ইম/


